গ্রিসের সঙ্গে আলোচনায় প্রস্তুত তুরস্ক

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২০, ২০:১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫২

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে বিরোধ নিরসনে তুরস্ক প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি দাবি করেন, আলোচনার আহ্বানে সাড়া না পেয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে আঙ্কারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছে দুই ন্যাটো মিত্র তুরস্ক ও গ্রিস। তুর্কি জাহাজ অরুচ রেইসের অনুসন্ধান কার্যক্রমকে বেআইনি বলে মনে করছে গ্রিস। উভয় দেশই আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের কথা বললেও নিজেদের অধিকার রক্ষার ওপর জোর দিচ্ছে। দুই দেশই ওই এলাকায় সামরিক মহড়া চালানোর পর উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, ‘আমাদের বিদ্যমান ইস্যু যদি আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করতে চান তাহলে আমরা সবসময়ই প্রস্তুত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহ্বানে সাড়া না দেওয়ার কারণে মাঠ পর্যায়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গ্রিসকে আবারও আহ্বান জানাচ্ছি, অন্যদের দ্বারা প্রভাবিত কিংবা উসকানি পেয়ে তুরস্কের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ নেবেন না। আন্তর্জাতিক চুক্তিকে অবহেলা করবেন না... আপনারা পরাজিত হবেন।’

এর আগে সোমবার অরুচ রেইসের অনুসন্ধান কাজের সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর বাড়ানোর ঘোষণা দেয় তুরস্ক। ওই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়ে তুরস্ককে উত্তেজনা নিরসনের আহ্বান জানায় গ্রিস। 

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
লিথুয়ানিয়ার বাল্টিকে এক টুকরো প্রশান্তি, যেখানে সাগর ছুঁয়ে যায় বনকে
শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক এক মন্ত্রী
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
সর্বশেষ খবর
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব
দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?