ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০
image

বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একজন বিচারপতিও রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। সিনেট ফরেন রিলেশন্স কমিটির শুনানিতে ইরান ও ভেনেজুয়েলাবিষয়ক মার্কিন প্রতিনিধি এলিয়ট আব্রামস দেওয়া বক্তব্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ আভাস দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে গত ২১ সেপ্টেম্বর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিন ট্রাম্প ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে স্থগিত থাকা জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবারও আরোপ করা হোক। তবে বেশিরভাগ দেশই এ পদক্ষেপকে অবৈধ উল্লেখ করে তা নাকচ করে দেয়।পরে যুক্তরাষ্ট্র একাই নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন কীভাবে ইরানের বিরুদ্ধে পুনঃআরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করবে তা উল্লেখ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরপরই ওই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর মধ্যেই এলিয়ট আব্রামস জানালেন, তেহরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসছে।

এলিয়ট জানান, ইরানি রেসলার নাভিদ আফকারিকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারপতিকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এ মাসের শুরুর দিকে নাভিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী নাভিদের বিরুদ্ধে অভিযোগ হলো, ২০১৮ সালে সরকারবিরোধী বিক্ষোব চলার সময় তিনি এক নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করেছিলেন। গত আগস্টে এ মামলার রিভিউ আবেদন কা হলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

/এফইউ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
সর্বশেষ খবর
গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
ডেঙ্গুতে প্রাণ গেলো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর
ডেঙ্গুতে প্রাণ গেলো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম
প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা