গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর সকাল থেকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (সদর দফতর ও প্রশাসন) সই করা এই আদেশ জারি করা হয়। এই আদেশের অনুলিপি সব সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

সম্প্রতি গুলশানে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। ওই সময় থেকেই ওসি প্রত্যাহারের গুঞ্জন ওঠে। 

/আইএ /এপিএইচ/
সম্পর্কিত
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
সর্বশেষ খবর
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা