বিক্ষোভ সত্ত্বেও পদত্যাগে নারাজ থাই প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২০, ১৯:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৯:৫৯

জরুরি অবস্থা জারি করেও বিক্ষোভ থামাতে পারেনি থাইল্যান্ডের সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা’র পদত্যাগ দাবিতে অনড় থাকলেও সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিক্ষোভ সত্ত্বেও পদত্যাগে নারাজ থাই প্রধানমন্ত্রী

বিক্ষোভের জের ধরে গত বৃহস্পতিবার সকালে থাই সরকার জরুরি অবস্থা জারি করে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা থেকে এটি কার্যকর হয়েছে। রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভ থামানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বড় ধরনের যে কোনও সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে জরুরি অবস্থা অগ্রাহ্য করে আবারও রাজধানী ব্যাংককে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের মুখেও  শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী  প্রায়ুথ চান-ওচা সাংবাদিকদের বলেছেন, ‘আমি পদত্যাগ করছি না।’ তিনি বলেন, ‘সরকারকে জরুরি ডিক্রি কাজে লাগাতে হবে। আমাদেরকে এপথে এগুতে হবে, কারণ পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে…এই জরুরি ডিক্রি ৩০ দিনের জন্য বহাল রাখা হচ্ছে, বা তার চেয়ে কম দিনও থাকতে পারে যদি পরিস্থিতি শান্ত হয়। আমরা জনগণকে এই জরুরি অবস্থার বিধিনিষেধ লঙ্ঘন না করার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। আমরা বলছি, অপেক্ষা করুন, দেখুন কি হয়… আপনারা ভুল কিছু করলে আমরা আইনের আশ্রয় নেব।’

এর আগে জরুরি অবস্থা অমান্য করে ব্যাংককে বিক্ষোভে নামে প্রায় দশ হাজার মানুষ। তাদের ঠেকাতে রাস্তা বন্ধ করে দিয়ে ব্যারিকেড বসায় পুলিশ। জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

/জেজে/
সম্পর্কিত
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
সর্বশেষ খবর
ঢাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ তাপমাত্রা কিছুটা কমার আভাস
ঢাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ তাপমাত্রা কিছুটা কমার আভাস
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত