যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২০, ২২:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০২:৪৭
image

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭৩। আর এপির পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৮৪। জয়ী হিসেবে বাইডেনের জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার কথা। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বেশ কিছু মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

নিজের জন্মস্থান পেনসিলভানিয়ায় বাইডেনের জয়ী হওয়ার পূর্বাভাস পাওয়ার আগ পর্যন্ত মার্কিন বার্তা সংস্থা এপি ও ফক্স নিউজের হিসাবে বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ছিল ২৬৪। আর সিএনএন ও বিবিসিসহ বেশ কিছু সংবাদমাধ্যমের হিসাবে বাইডেনের ভোট ছিল ২৫৩টি। এসব সংবাদমাধ্যম এখনও জর্জিয়ায় বাইডেনকে জয়ী বলতে নারাজ। তবে ২০ ইলেক্টোরাল ভোটের পেনসিলভানিয়ায় নিশ্চিতের পর আর কোনও সংশয় রইলো না। বাইডেন পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগে বারাক ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন বাইডেন। ডেলাওয়ারের সবচেয়ে দীর্ঘ আমলের সিনেটরও তিনি। নির্বাচনি প্রচারের সময় থেকেই বাইডেন বলে আসছেন ট্রাম্পের আমলে ক্ষয়ে যাওয়া দেশ পুনর্গঠন করবেন।

সিএনএন-এর আভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। এছাড়াও তিনি দেশটির প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও হবেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টও হবেন তিনি।

২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন হ্যারিস। জ্যামাইকান বাবা ও ভারতীয় অভিবাসী মায়ের সন্তান তিনি। কৃষ্ণাঙ্গ ব্যাপটিস্ট চার্চ আর হিন্দু মন্দিরে যাতায়াত করে বেড়ে উঠেছেন তিনি।

পেনসিলভানিয়ায় সর্বশেষ ব্যালট গণনা শেষ হলে ট্রাম্পের চেয়ে ৩০ হাজার ভোটে এগিয়ে যান বাইডেন। আর এতেই তাকে জয়ী ঘোষণা করে সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো।

এর আগে শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি হার মেনে নেবেন না; বরং আইনি লড়াই চালিয়ে যাবেন।

তিনি বলেন, খেলা এখনও শেষ হয়ে যায়নি। জো বাইডেন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও রাজ্যে বিজয়ী হয়নি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ফল পুনঃনিরীক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের বৈধ আইনি চ্যালেঞ্জ রয়েছে; যা চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করতে পারে।

ট্রাম্প বলেন, নির্বাচনি আইন পুরোপুরি বহাল রয়েছে এবং প্রকৃত বিজয়ীই হোয়াইট হাউজে আসন গ্রহণ করেছেন; এটি নিশ্চিত করতে সোমবার আমাদের প্রচার শিবির বিষয়টি আদালতে নিয়ে যাবে।

ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যগুলোতে ব্যালট গণনার বিষয়ে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এরইমধ্যে সিরিজ আইনি লড়াই শুরু হয়েছে। পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগান ও নেভাদার বিষয়ে আদালতে মামলা করতে যাচ্ছে ট্রাম্প শিবির। কোনও ধরনের প্রমাণ ছাড়াই এসব রাজ্যের আগাম ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প।

/জেজে/এমপি/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম