পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল আর্মেনিয়া

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ১৯:১৫ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪০

আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের দায়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে হাজারো মানুষ। গত মাসে চুক্তি স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ আয়োজিত হয়। জার্মান সংবামাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল আর্মেনিয়া

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। কিন্তু এলাকাটিতে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা। সম্প্রতি তারই জেরে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যুদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়া কারাবাখের তিনটি জেলা ছেড়ে দিতে সম্মত হয়। ইতোমধ্যে আজেরি বাহিনী আগদাম, লাচিন ও কালবাজারের নিয়ন্ত্রণ নিয়েছে।

শনিবার পাশিনিয়ানকে বিশ্বাসঘাতক উল্লেখ করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাজধানী ইয়েরেভানে ২০ হাজারের বেশি প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন।

আর্মেনিয়ার বিরোধীদলীয় নেতা আর্তুর ভ্যানেটসিয়ান বলেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদ এখন রাজনৈতিক লাশের দখলে।

বিক্ষোভে অংশ নিয়েছেন আর্মেনীয় অ্যাপস্টলিক গির্জার অনেক অনুসারী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেশ কিছু পবিত্র স্থান আজারবাইজানের হাতে তুলে দেওয়ার অভিযোগ করছেন তারা।

গত মাসে আর্মেনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পাশিনিয়ানকে হত্যার একটি পরিকল্পনা তারা নস্যাৎ করেছে। সংঘাত চলাকালে যুদ্ধের ফ্রন্টে ছিলেন তার স্ত্রী ও ছেলে। তিনি দাবি করেছেন, কারাবাখের জন্য শান্তিচুক্তি ছাড়া আর্মেনিয়ার সামনে আর কোনও বিকল্প ছিল না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে কোনও মন্তব্য নেই ভারতের
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
ভারতে মার্কিন নৌবাহিনীর জাহাজ
সর্বশেষ খবর
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে কোনও মন্তব্য নেই ভারতের
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে কোনও মন্তব্য নেই ভারতের
নড়াইলে মাশরাফির নির্দেশে দুই বিএনপি নেতাকে হত্যা, দাবি রাশেদ খাঁনের
নড়াইলে মাশরাফির নির্দেশে দুই বিএনপি নেতাকে হত্যা, দাবি রাশেদ খাঁনের
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ