ন্যাটোকে হুমকি উল্লেখ করে রাশিয়ার নতুন কৌশলপত্র

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৪:৩৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৫:৪২
image

ন্যাটোর বিস্তৃতিকে হুমকি উল্লেখ করে রাশিয়ার নতুন কৌশলপত্র সামরিক জোট ন্যাটোর বিস্তারকে রাশিয়ার জন্য হুমকি উল্লেখ করে নতুন করে তৈরি করা জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে স্বাক্ষর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  বৃহস্পতিবার পুতিন ওই কৌশলপত্রে স্বাক্ষর করেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতি ছয় বছর পর পর পরিবর্তন করা হয় রাশিয়ার নিরাপত্তা কৌশল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তৈরি করা হয় জাতীয় নিরাপত্তা কৌশলপত্রের নতুন সংস্করণ। এতে বলা হয়, রাশিয়ার স্বাধীন ধারার জাতীয় ও পররাষ্ট্রনীতির ওপর আঘাত হানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। রাশিয়ার সীমান্তে ন্যাটোর সেনা উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় ওই কৌশলপত্রে।
সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ন্যাটোর সদস্য সংখ্যা।  ২০০৯ সালে ন্যাটোতে যোগ দেয় আলবেনিয়া ও ক্রোয়েশিয়া। ২০১১ সালে জোটের অন্তর্ভূক্ত হয় আরও চার সদস্য-বসনিয়া, জর্জিয়া, ম্যাসিডোনিয়া এবং মন্টেনিগ্রো।
২০১৪ সালে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর তা নিয়ে ব্যাপকভাবে বিভক্ত হয়ে পড়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব। সেই সঙ্গে ন্যাটোর বিস্তার রাশিয়াকে আরও দুশ্চিন্তায় ফেলে।  আর এমন প্রেক্ষাপটে ন্যাটোর বিস্তারকে হুমকি হিসেবে উল্লেখ করে এর বিপরীতে রাশিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানানো হয় নতুন কৌশলপত্রে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/  

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি