চীনে বাসে অগ্নিকাণ্ডে নিহত ১৪

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ১৩:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৩:১৪

চীনের নিংশিয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রদেশের ওয়াইনচুয়ান শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিসিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে আচমকা বাসে আগুন ধরে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে। অনলাইনে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায় বাসটি আগুনে দাউ দাউ করে পুড়ছে।

এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মা ইয়ংপিং। পুলিশ তার একটি ছবি ও শনাক্তকরণ নম্বর প্রকাশ করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

কর্তৃপক্ষ আরও জানায়, আহত ৩২ জনের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।  

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি