ডাক্তারের ঘুষিতে রোগীর মৃত্যু! (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ২০:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২৩:১১
video

ডাক্তারের ঘুষিতে রোগীর মৃত্যু! (ভিডিও)

রাশিয়ার একটি হাসপাতালে ডাক্তারের ঘুষিতে আহত হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। দেশটির বেলগরদ শহরে এ ঘটনাটি ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নিহত রোগীর নাম ইয়েভজেনি বাখতিন (৫৬) বলে জানিয়েছেন তার আত্মীয়রা। আর ওই ডাক্তারের নাম ইলিয়া জেলেনদিনভ বলে জানা গেছে।

রাশিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেলগরদ শহরে  ২৯ ডিসেম্বর এ ঘটনাটি ঘটে। এক নার্সকে লাথি দিলে ডাক্তার ওই রোগীর মাথায় ঘুষি মারেন। এতে ওই রোগী আহত হন। পরে হাসপাতালে বাখতিনের মৃত্যু হয়।

রাশিয়ার কর্মকর্তারা জানান, তদন্তকারীরা ঘটনাটি ‘অনৈচ্ছিক হত্যা’ হিসেবে বিবেচনা করছেন। তবে ওই ডাক্তারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে।

স্থানীয় তদন্ত কমিটির সদস্য ইয়েলেনা কজিরেভা জানান, তাদের কাছে মনে হয়েছে ডাক্তার ইচ্ছে করে কোনও অপরাধ করেননি। সূত্র: বিবিসি।

ভিডিও-

/এএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি