তাইওয়ানে কাঁচের তৈরি হাই হিল চার্চ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১২:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৩:০১

তাইওয়ানে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে একটি চার্চ। প্রার্থনালয় হলেও ইমারতটির গঠন নারীর পায়ের জুতোর মত। দূর থেকে দেখতে ভবনটিকে মনে হয় নীল রঙের একটি বিশাল হাই হিল।

চার্চের ওপর উন্মুক্ত মঞ্চ

তাইওয়ানের উপকূলীয় অঞ্চল চাইয়িতে নির্মিত হয়েছে এই চার্চ। নারী পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই এমনভাবে তৈরি করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।আগামী ৮ ফেব্রুয়ারি, চীনা চান্দ্র বৎসরের প্রথম দিনে উদ্বোধন করা হবে এই গির্জা।  

কর্তৃপক্ষ আরও জানান, চার্চটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ মিলিয়ন তাইওয়ান ডলার(৬ লক্ষ ৮৬ হাজার মার্কিন ডলার)। ওপর থেকে দেখলে বোঝা যায়, জুতোটির মধ্যে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ।

সরকারি সূত্র জানায়, এই গির্জা প্রাত্যহিক প্রার্থনার জন্য ব্যবহৃত হবে না।বিয়ের অনুষ্ঠান ও উৎসবের জন্যই বিশেষায়িত থাকবে এই চার্চ।

চান্দ্র বৎসরের প্রথম দিন উদ্বোধন করা হবে এই গির্জা
বিয়ের উৎসবের জন্য এ ধরনের একটি গির্জা নির্মাণের পেছনে রয়েছে একটি স্থানীয় গল্প। বলা হয়, ১৯৬০ এর দশকে ২৪ বছর বয়সী একটি মেয়ে পায়ের দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়। এতে তার পায়ের পাতা কেটে বাদ দিতে হয় ও তার বিয়ে ভেঙ্গে যায়। মেয়েটি অবিবাহিতা থেকে একটি গির্জায় তার বাকি জীবন কাটিয়ে দেয়। ওই মেয়েটির দুঃখের স্মৃতির প্রতি সম্মান জানিয়েই নির্মাণ করা হয়েছে জুতাসদৃশ এই গির্জা।সূত্র: বিবিসি

/ইউআর/  

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি