সহিংসতার আশঙ্কায় হাইতির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩৩
image

বিরোধী প্রার্থীর বয়কটের কারণে সৃষ্ট সহিংসতা আরও বাড়তে পারে; এমন আশঙ্কা জানিয়ে ভোট স্থগিতের ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন।

রোববার  প্রেসিডেন্ট নির্বাচনে রান অফ ভোট গ্রহণের কথা থাকলেও দুইদিন আগে শুক্রবার দেশটির নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করার কথা জানায়।

হাইতির নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট পিয়েরে লুইস অপোন্ট জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে রান অফ ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ভোট গ্রহণের নতুন কোনো তারিখ ঘোষণা করেননি তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ ভোট স্থগিত করা হল।

নির্বাচনে ব্যাপক কারচুপির আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী প্রার্থীদের। 

হাইতিতে বিক্ষোভ অব্যাহত

নির্বাচন কমিশনের এ ঘোষণায় নির্বাচনের বিরোধিতা করে মিছিল করতে থাকা বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়ে। তাদের আন্দোলনের বিজয় হয়েছে বলে মনে করছেন তারা।। এ কারণে রাজধানী পোর্ট অ প্রিন্সের রাস্তায় নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠে নির্বাচন বিরোধীরা।

তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়।  

কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ছয় বছর আগে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতি। ওই ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের রাজনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয় দেশটি। 

অক্টোবরে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী জোভেনেল মোসি এগিয়ে ছিলেন। তবে নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থী ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে ব্যাপক কারচুপি করা হয়েছে অভিযোগ করে রান অফ ভোট বর্জন করেছেন। সূত্র: গার্ডিয়ান

/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি