এক আলুর দাম যখন ৮ কোটি টাকা!

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:২৫

এক আলুর দাম যখন ৮ কোটি টাকা!

যা ভাবছেন তা নয়! এটা কোনও প্রযুক্তির ফসল আলু নয়, একেবারে অর্গানিক। একটি আইরিশ আলুর ছবি এটি।

আপনি হলে কতো টাকা দিয়ে ছবিটি কিনবেন? অনেকেই হয়ত কোনও অর্থই খরচ করতে চাইবেন না। কেউ হয়ত দুই-তিন-পাঁচটাকা বড় জোর ৫০ পঞ্চাশ টাকা দিতে রাজি হবেন।

কিন্তু যে অর্থে আলুর ছবিটি বিক্রি হয়েছে তা শুনলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে জেনে রাখুন, আলুর এই ছবিটি বিক্রি হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকায় (সাড়ে সাত লাখ ব্রিটিশ পাউন্ড)।

Potato#345 শিরোনামের ছবিটি ছিল কেভিন অ্যাবশের দোকানের দেয়ালে টানানো। এটা তিনি তুলেছিলেন ২০১০ সালে। তার দোকানে মদ পান করতে আসা একজনের ছবিটি পছন্দ হয়।

কেভিন বলেন, ‘এক গ্লাস ওয়াইন পান করার পর ক্রেতা জানান ছবিটি তার ভালো লেগেছে’। দ্বিতীয় গ্লাস ওয়াইন পান করে ক্রেতা জানান, এটা তার চাই-ই-চাই। এরপর এক সপ্তাহ পর আমরা ছবিটি দাম ঠিক করি।’

আইরিশ ফটোগ্রাফার কেভিন

তবে যে ফটোগ্রাফার ছবিটি তুলেছেন তিনি একেবারেই যেই-সেই নন। তার খ্যাতিও আছে। কেভিন অ্যাবশ নামক ওই ফটোগ্রাফার ডাবলিন ও প্যারিসে কাজ করেছেন। সেলিব্রেটি তারকাদের ছবি তোলার জন্য বেশ খ্যাতি রয়েছে তার। জনি ডেপ ও স্টিভেন স্পিলবার্গসহ অনেকেরই ছবি তুলেছেন তিনি। আর এটাই তাকে ছবিটি নিয়ে দরকষাকষি করতে সহযোগিতা করেছে। তারকা ফটোগ্রাফার বলে কথা! সূত্র: মেট্রো

/এএ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি