রুশ ভূখণ্ডে টাইম বোমা পুঁতে রেখেছেন লেনিন: পুতিন

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১৬:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৬:০৯
image

পুতিন ও লেনিন রাশিয়ার বিপ্লবী নেতা লেনিন এবং তার সাবেক বলশেভিক সরকারের কঠোর সমালোচনা করলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লেনিনের সরকার ব্যাপক দমন পীড়ন চালাতো বলে অভিযোগ করেছেন তিনি। কেবল তাই নয়, জাতিগত জনগোষ্ঠীর সীমারেখার সঙ্গে প্রশাসনিক সীমানা টানার মধ্য দিয়ে লেনিন মূলত রাশিয়ার ভূখণ্ডের নিচে টাইম বোমা পুঁতেছেন বলেও মন্তব্য করেন পুতিন।
কমিউনিস্টসহ অনেকের কাছে সম্মানের পাত্র লেনিনের সমালোচনা থেকে সাধারণত নিজেকে বিরত রাখেন ভ্লাদিমির পুতিন। ভোটার হারানোর ভয়ে দেশের ইতিহাস নিয়ে মন্তব্য করার সময় পুতিন সতর্ক অবস্থান নেন বলে মনে করা হয়ে থাকে। একইসময়ে লেনিনের দেহাবশেষ রেড স্কয়ার থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছে তার প্রশাসনের নেই বলেও ইঙ্গিত দিয়েছিলেন পুতিন। তার মতে এ ধরনের পদক্ষেপ দেশে বিভাজন তৈরি করতে পারে।
কিন্তু আগের অবস্থান থেকে সরে এসে সোমবার স্টাভরোপোলে ক্রেমলিনপন্থী অ্যাক্টিভিস্টদের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার ইতিহাসে লেনিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পুতিন। লেনিন এবং তার সরকার রাশিয়ায় হাজার হাজার ধর্মগুরুকে নৃশংসভাবে হত্যা করেছেন দাবি করে এর নিন্দা জানান তিনি। জাতিগত গোষ্ঠীর সীমারেখার সঙ্গে সীমানা টানারও সমালোচনা করেন তিনি। সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অংশের মধ্যে সীমারেখা টানা এবং দনবাসকে ইউক্রেনীয় বিচারব্যবস্থার আওতায় রাখাকে লেনিন সরকারের বিকারগ্রস্থতা বলে মন্তব্য করেন পুতিন।

পুতিনের দাবি, লেনিনের এই সিদ্ধান্তের কারণে পূর্ব ইউক্রেনের দনবাসে ২০১৪ সালের এপ্রিল থেকে ৯ হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে।

ইউক্রেনে চলমান সঙ্কটের ক্ষেত্রে মস্কোর নেওয়া নীতিগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টার অংশ হিসেবে পুতিন লেনিনের সমালোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার কিছু প্রদেশে বিদ্রোহীদের সম্ভাব্যতা নিয়ে ক্রেমলিনের উদ্বেগ থেকেও পুতিন এমন মন্তব্য করে থাকতে পারেন বলেও মনে করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি