খনি থেকে ৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধার

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ০২:০৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০২:২১

৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধার চীনের একটি খনিতে ভূমিধসের ৩৬ দিন পর ধ্বংসস্তুপ থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শ্যানডং প্রদেশের একটি জিপসাম খনিতে গত ডিসেম্বরে এক দুর্ঘটনার পর ওই শ্রমিকরা সেখানে আটকে পড়ে।

শুক্রবার সন্ধ্যার কিছু আগে জীবিত ওই শ্রমিকদেরকে মাটির নিচ থেকে তুলে আনা হয়। এ সময় তাদের চোখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, ওই খনির ভিতর থেকে একজন শ্রমিককে মাটির ওপরে তুলে আনার পর  তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

গত ডিসেম্বরের ওই দুর্ঘটনায় মোট ২৯ জন শ্রমিক আটকা পড়েছিল। এদের মধ্যে ওই চার শ্রমিকসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হল। একজন শ্রমিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৩ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, উদ্ধার পাওয়া শ্রমিকদের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

৪ শতাধিকেরও বেশি উদ্ধারকর্মী এ উদ্ধার অভিযানে অংশ নেয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য কয়েক সপ্তাহ ধরে সুড়ঙ্গ খোঁড়া হয়। তার আগে ছোট একটি গর্ত দিয়ে তাদের কাছে পানি ও তরল খাবার পাঠানো হয়। সূত্র: বিবিসি

/আরএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি