মস্কোয় সেলাই কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১২

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ২০:১৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:২৯

মস্কোয় সেলাই কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১২ রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার গ্রীনিচ মান সময় ১১টায় একটি সেলাই কারখানায় এ আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর তা নেভানো হয়।

রবিবার রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের অনেকেই অভিবাসী শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা কারখানাতেই বাস করত।

তদন্তকারীরা জানান, মস্কোর পূর্বাঞ্চলের একটি কারখানায় আগুন লাগলে তা ৩ হাজার বর্গ মিটার স্থানজুড়ে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ছাদ ধসে পড়ে। আগুন নিভে যাওয়ার পরে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার কারণ জানা যায়নি। অবহেলা নাকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে তা জানতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কারখানায় আগুন লাগানো হয়ে থাকতে পারে।

/এএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি