নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত ৮৬

০১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৬
image

বিদেশ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে বোকো হারামের তিন দফা হামলায় নিহত হয়েছেন ৮৬ জন। স্থানীয় সময় শনিবার রাতে তিন নারী আত্মঘাতী বোমারু এ হামলা চালায়। স্থানীয় কর্মকর্তারা নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। আর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দগ্ধ হওয়া ৬২ জনকে শহরের বিশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলা চলাকালে গাছের আড়ালে লুকিয়ে প্রাণে বেঁচে যাওয়া একজন প্রত্যক্ষদর্শী আলামিন বাকুরা জানান, মাইদুগুরি থেকে ৫ কিলোমিটার দূরের দালোরি গ্রামে বোকো হারামের সদস্যরা প্রায় চার ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। এ সময় অনেকে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা

ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি হামলাকালে দগ্ধ শিশুদের আর্তনাদ শুনতে পান। তার নিজ পরিবারের বেশ কয়েকজন সদস্যও এ হামলায় হতাহত হয়েছেন।

হামলার খবর পেয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় নাইজেরীয় সেনারা। তবে তারা সশস্ত্র জঙ্গিদের নিয়ন্ত্রণে ব্যর্থ হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা জানান, হামলাকারীরা তাদের চেয়ে ভালো অস্ত্রে সজ্জিত ছিল।

গত ৬ বছরে নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডবে প্রাণ দিয়েছেন অন্তত বিশ হাজার মানুষ। গৃহহীন হয়েছেন আড়াই লাখ। সূত্র: এবিসি নিউজ, আল জাজিরা

/এমপি/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি