ইথিওপিয়ায় ১ কোটি ২০ লাখ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৫

ইথিওপিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা চলছে। ইথিওপিয়ায় অন্তত ১ কোটি ২০ লাখ মানুষের খাদ্য সহায়তার প্রয়োজন। জাতিসংঘ সতর্ক করে বলেছে কয়েক মাসের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। এর ফলে দেশটির এক পঞ্চমাংশ লোক অনাহারের সন্মুখীন হবে ।

ইথিওপিয়া সফরের সময় জাতিসংঘের মহাসচিব বান কি-মুন রবিবার এ কথা জানিয়েছেন।

এল নিনোর প্রভাবে বন্যা ও অনাবৃষ্টির কারণে আফ্রিকার একটি বড় অংশের বিপুল সংখ্যক লোক অভুক্ত থাকার ঝুঁকি বেড়ে গেছে। বিশেষত ইথিওপিয়ার অবস্থা সবচেয়ে খারাপ।

ইথিওপিয়ার রাজধানীতে সাংবাদিকদের উদ্দেশে বান বলেন, ‘দেশটির মানুষ ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার সম্মুখীন হয়েছে। সরকারের একার পক্ষে এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করা কঠিন।’

ইথিওপিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দেমেক মেকোনেন বলেছেন,  দেশের এখন যে পরিমাণ অর্থের প্রয়োজন সে তুলনায় অর্ধেকের কম অর্থ তাদের রয়েছে।

বর্তমানে ইথিওপিয়ার ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানান তিনি। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি