উড়ন্ত বিমানের ফুটো দিয়ে পড়ে গেলেন যাত্রী!

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭
image

দাল্লো এয়ারলাইন্সের বিমানে তৈরি হওয়া ফুটো সোমালিয়ার যাত্রীবাহী বিমানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় এক যাত্রীর মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সোমালি কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের কারণে বিমানে সৃষ্ট ফুটো দিয়ে পড়ে যান ওই যাত্রী। পরে মোগাদিসুর ৩০ কিলোমিটার উত্তর থেকে এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই মৃতদেহটি বিমান থেকে পড়ে যাওয়া যাত্রীর।
এর আগে এক অসমর্থিত সূত্রের বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয়, মোহাম্মদ হাসান নামের একজন পুলিশ কর্মকর্তা তাদের জানিয়েছেন, বালাদ শহরের স্থানীয় জনতা একজন বৃদ্ধ মানুষের মৃতদেহ পেয়েছেন, যিনি বিমান থেকে পড়ে গিয়ে থাকতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মঙ্গলবার মোগাদিসু থেকে জিবুতি যাওয়ার পথে দাল্লো এয়ারলাইন্সের একটি বিমানের ভেতর বিস্ফোরণ হয় ও আগুন লেগে যায়। সেসময় বিমানের ডানায় একটি ফুটো তৈরি হয় এবং সেখান দিয়ে পড়ে যান এক যাত্রী। পাইলট বাণিজ্যিক ফ্লাইটটিকে মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। বিমানে বোমা বিস্ফোরিত হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন পাইলট। তবে এ ব্যাপারে সোমালিয়া সরকারের তরফে কিছু নিশ্চিত করা হয়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

এদিকে বিমানে তৈরি হওয়া গর্তের ছবি দেখে একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলেছেন, কোনও ডিভাইস বিস্ফোরণের কারণে এমনটি হয়েছে। দাল্লো এয়ারলাইন্সের বিমানটির পাইলট ভ্লাদিমির ভোডোপিভেক বলেন,‘আমি মনে করেছিলাম বোমার বিস্ফোরণ, তবে ফ্লাইটে কোন সমস্যা হয়নি। নিরাপদে অবতরণ করা সম্ভব হয়েছে।’ আর বিমানটিতে থাকা জাতিসংঘে সোমালিয়ার উপ রাষ্ট্রদূত আওয়ালে কুলানে বলেছেন, তিনি একটি শব্দ শুনেছেন ও ধোঁয়া দেখেছেন। এর বাইরে কোন সমস্যা হয়নি।

সোমালিয়া থেকে জিবুতিমুখি বিমানটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। বিমান থেকে পড়ে যাওয়া ব্যক্তির মৃত্যু নিশ্চিত করার আগে সোমালিয়ার অ্যাভিয়েশন কর্তৃপক্ষ  দুজনের সামান্য আহত হওয়ার কথা জানিয়েছিলো। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি