চীনে আটকা পড়া যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৯

চীনে আটকা পড়া যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব বৈরি আবহাওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে দক্ষিণ চীনের একটি রেলস্টেশনে আটকা পড়া যাত্রীদের বিনামূল্যের ভ্রমণের প্রস্তাব দিয়েছে চীনের রেল কর্তৃপক্ষ। বুধবার মধ্যরাত পর্যন্ত চীনের গুয়াংজু স্টেশনে আটকা পড়া যাত্রীর সংখ্যা ছিল প্রায় দশ হাজার। আগামী সপ্তাহে চীনা নব বর্ষ পালনের জন্য ঘরে ফেরার পথে সোমবার থেকে এসব যাত্রী এ স্টেশনে আটকা পড়েন।
প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও তুষারপাতের কারণে চীনের সেন্ট্রাল ও পূর্বাঞ্চলে ২৩টি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় সোমবার স্টেশনে আটকা পড়েন লক্ষাধিক যাত্রী। বুধবার মধ্যরাতে এ সংখ্যা দাঁড়ায় দশ হাজারে।
চীনা নববর্ষ উদযাপনের জন্য প্রায় ৪০ দিন মানুষের ভ্রমণ শুরু হয় জানুয়ারির শেষ দিকে। বিশ্বের মধ্যে এ সময়ে সবচেয়ে  বেশি মানুষ যাতায়াত করে। এ বছর ধারণা করা হচ্ছে প্রায় ২.৯১ বিলিয়ন মানুষ যাতায়াত করবে।
গুয়াংজু চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের রাজধানী। শহরটি চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বড় কেন্দ্র। এখানে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছেন। এসব শ্রমিকের অনেকেই বছরে মাত্র একবার বাড়ি যান। ঐতিহ্য অনুযায়ী লুনার নিউ ইয়ারে মধ্যরাতের আগে পরিবারের সদস্যদের অবশ্যই একসঙ্গে থাকতে হয়। চলতি বছর ৮ ফেব্রুয়ারি লুনার নিউ ইয়ার পালন করা হবে। সূত্র: সিটিভি নিউজ।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি