সোমালিয়ায় মৃত্যুঝুঁকিতে ৫৮ হাজার শিশু: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৩
image

সোমালিয়ায় ৩ লাখ ৫ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে জরুরি ভিত্তিতে সহায়তা না পেলে খরাকবলিত দেশ সোমালিয়ার ৫৮ হাজারের বেশি শিশু অনাহারে মারা যাবে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সাগরের উষ্ণ জলস্রোত বা এল নিনোর প্রভাবে দেশটির পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার ৪৭ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। এরমধ্যে সাড়ে ৯ লাখ মানুষকে প্রতিদিনের খাবার যোগাতে সংগ্রাম করতে হচ্ছে।
সোমালিয়ায় জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধান পিটার ডে ক্লার্ক বলেন, ‘অপুষ্টি বিশেষ করে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা চরম উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। প্রায় তিন লাখ পাঁচ হাজার শিশু প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে। আমরা হিসেব করে দেখেছি যে, যদি জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা না দেওয়া হয়, তবে ৫৮ হাজার ৩শ’ শিশুর মৃত্যুর আশঙ্কা রয়েছে।'  
আশঙ্কা প্রকাশের পাশাপাশি দুর্গত এলাকার মানুষকে সহায়তার জন্য ৮৮ কোটি ৫০ লাখ ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
প্রচণ্ড খরা আর যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে আড়াই লাখ মানুষের মৃত্যুর চার বছর পর জাতিসংঘ নতুন এ তথ্য জানালো। প্রতিবেশী দেশ ইথিওপিয়া যখন ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা মোকাবিলা করছে তখনই সোমালিয়ার ব্যাপারে এমন সতর্কতা দেওয়া হলো।

দক্ষিণ আফ্রিকার ৫টি প্রদেশেও প্রচণ্ড খরা দেখা দেওয়ায় সেগুলোকে দুযোর্গপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এল নিনো হলো প্রশান্ত মহাসাগরে উষ্ণতা বৃদ্ধিজনিত প্রভাব যার কারণে বিশ্বের বেশ কিছু এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত ও খরা দেখা দেয়। সূত্র: আলজাজিরা

/এফইউ/ 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি