নাইজেরিয়ার শরণার্থী শিবিরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৭০

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪১
image

নাইজেরিয়ার শরণার্থী শিবিরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭৮ জন। স্থানীয় সময় বুধবার রাতে সরকারী সূত্রের তরফে হামলার খবর নিশ্চিত করা হয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরির শরণার্থী শিবিরে মঙ্গলবার সকালে এই হামলা চালান ২ জন নারী আত্মঘাতী। নাইজেরিয়ার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র আহমেদ সাতোমি আল জাজিরাকে জানিয়েছেন, এই ঘটনায় তৃতীয় একজন নারীকে পুলিশ গ্রেফতার করেছে।

শরণার্থী শিবিরের ফাইল ছবি

গ্রেফতার হওয়া নারীই অন্য দুইজনের হামলার ব্যাপারে তথ্য দেন পুলিশকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই নারীর শরীরেও বোমা ছিলো। তবে শরণার্থী শিবিরে তার মা-বাবা এবং ভাই-বোনরা অবস্থান করতে পারেন; এই শঙ্কা থেকে তিনি তার শরীরের বোমার বিস্ফোরণ ঘটাননি।

স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, আত্মঘাতী এই বোমা হামলায় আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

নাইজেরিয়ায় সশস্ত্র ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় ঘরবাড়ি ছেড়ে প্রায় ৫০ হাজার লোক ওই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এলাকাটি বোকো হারামের শক্ত ঘাঁটি বলে জানা গেছে। 

বর্ন রাজ্যের শরণার্থীরা

জরুরি ব্যবস্থাপনার কর্মকর্তারা বলেছেন, বুধবার মাইদুগুরির ৮৫ কিলোমিটার উত্তর পূর্বে ৫১ জনকে সমাহিত করা হয়েছে।  স্বাস্থ্যকর্মীরা জানান, ৫টি মরদেহ প্রধান হাসপাতালে রয়েছে।

সরকারী সূত্রের দাবি, ঘটনাটি এতোটাই প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে যে, দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে তা সময়মতো জানা যায়নি। সূত্র: আল জাজিরা, ডেইলি মেইল

/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি