মালিতে মর্টার হামলায় তিন শান্তিরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০১

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে মর্টার হামলায় অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শুক্রবার সকালের কিদাল শহরের ওই ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
এখনও পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

মালিতে মর্টার হামলায় তিন শান্তিরক্ষী নিহত

মালিতে জাতিসংঘ মিশনের মুখপাত্র অলিভিয়ার সালগো বলেন, শুক্রবার সকালে কিদাল ঘাঁটিতে আটটি মর্টার হামলা চালানো হয়। এ সময় শান্তিরক্ষীরা পাল্টা হামলা চালায়।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা গিনির একজন সদস্য জানিয়েছেন, তার দেশের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে মালি মিশনই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। ২০১৩ সালে এ মিশনের কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত শান্তিরক্ষী নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি