শিশুর ওপর বৈদ্যুতিক অস্ত্রের ব্যবহার: জাতিসংঘের তোপের মুখে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৫
image

শিশুদের ওপর বৈদ্যুতিক অস্ত্র ব্যবহার করে জাতিসংঘের তোপের মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার। পুলিশকে ৫০ হাজার ভোল্টের নকল পিস্তল ব্যবহার করার অনুমোদন দিয়ে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে পড়েছে যুক্তরাজ্য।

জাতিসংঘ সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সরকারকে শিশুদের ওপর ওই বৈদ্যুতিক অস্ত্র ব্যবহার বিষয়ক তথ্য সরবরাহ করতে বলেছে জাতিসংঘ।ব্রিটিশ পুলিশ ২০০৩ সাল থেকে এই অস্ত্র ব্যবহার করে আসছে। এই অস্ত্রের ব্যবহার ক্রমেই বাড়ছে বলেও জানা গেছে। ইংল্যান্ড ও ওয়ালসে ২০১২ থেকে ২০১৩ সালে শিশুদের ওপর এই অস্ত্রের প্রয়োগ ৩৮ শতাংশ বেড়ে গেছে। 

যুক্তরাজ্যে বেড়ে যাচ্ছে এই অস্ত্রের ব্যবহার

এই ধরনের অস্ত্রে দুটো ডার্ট ছোড়া হয়, তাতে ৫ সেকেন্ডের জন্য ৫০ হাজার ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়। ফলে যার গায়ে এই ডার্ট নিক্ষেপ করা হয় তার পেশী ও স্নায়ু কিছুক্ষণের জন্য বিকল হয়ে যায়।
চিলড্রেন রাইটস অ্যালায়েন্স ফর ইংল্যান্ডের সহযোগী পরিচালক কারলা গারনিলাস বলেন, ‘শিশুদের ওপর এই অস্ত্রের প্রয়োগ তাদের মানবাধিকারকে গুরুতরভাবে আহত করে।জাতিসংঘের বারংবার আহ্বানেও যুক্তরাষ্ট্র সাড়া দেয়নি। এই অস্ত্রের ব্যবহারে শিশুদের শারীরিক ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে।’
এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অস্ত্রের ব্যবহারকে একপেশেভাবে দেখার সুযোগ নেই। সময়বিশেষে সহিংস পরিস্থিতিতে শিশুদের রক্ষা করার জন্যও পুলিশকে এই অস্ত্র ব্যবহার করতে হয়। সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/     

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি