বিমান হামলায় আল-শাবাবের গোয়েন্দা প্রধান নিহত হওয়ার দাবি

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪
image

আল শাবাবের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে কেনিয়া কেনিয়ার এক বিমান হামলায় সোমালিয়ার সশস্ত্র সংগঠন আল-শাবাবের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কারাতে এবং আরও ১০ জন কমান্ডার নিহত হয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি তারা নিহত হন বলে এক বিবৃতিতে দাবি করেছে কেনিয়ার সেনাবাহিনী।
তবে আল শাবাবের পক্ষ থেকে এখন পর্যন্ত মোহাম্মদ কারাতের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়নি।
বৃহস্পতিবার কেনিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সোমালিয়ার দক্ষিণাঞ্চলে এ বিমান হামলা চালানো হয়েছিল। ওই হামলায় মোহাম্মদ কারাতে ছাড়াও আল শাবাবের ১০ জন কমান্ডার নিহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমালিয়ায় অবস্থিত কেনিয়ার সামরিক ঘাঁটিতে গত মাসের হামলার ক্ষেত্রে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে ধারণা করা হয়। গত ১৫ জানুয়ারি এল-আদে শহরে চালানো ওই হামলায় ১শ’ সেনাকে হত্যার দাবি করে আল শাবাব।
উল্লেখ্য, সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আফ্রিকান ইউনিয়নের বাহিনীতে কেনিয়ার ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি