‘ইবোলা সংক্রমণের প্রভাব থেকে যেতে পারে দীর্ঘদিন’

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১১

ইবোলা সংক্রমণ থেকে সেরে ওঠার পরও ভাইরাসটি রোগীর শরীরে রেখে যায় দীর্ঘমেয়াদী প্রভাব। সাম্প্রতিক এক গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ইউএস ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের চিকিৎসকরা এমন দাবি করেছেন। অ্যাকাডেমি অব নিউরোলোজির বার্ষিক সভায় এ প্রভাবগুলোর ওপর আলোকপাত করেছেন তারা ।

লাইবেরিয়ার রোগীদের ওপর করা এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইবোলা সেরে যাওয়ার পরও দুর্বলতা, স্মৃতিভ্রংশ, অবসাদ ইত্যাদির লক্ষণ দেখা যায়। কিছু কিছু রোগীর মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা গিয়েছে বলে জানান চিকিৎসকরা।

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোলজিক্যাল ডিজঅর্ডার অ্যান্ড স্ট্রোক এর চিকিৎসক ডঃ লরেন বোয়েন বলেন, ‘তরুণদের মধ্যে এ ধরণের রোগের লক্ষণ সত্যিই দুঃখজনক। যখন কারো স্মৃতিশক্তি কমে যায়, তা তার প্রতিদিনের জীবনযাপনের ওপর প্রভাব ফেলে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে না। কারো কারো ঘুমের সমস্যাও ভয়াবহ আবস্থায় চলে যায়।’

ইবোলা ভাইরাস

এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও একটি ভয়াবহ দিক তুলে ধরেন গবেষকরা। তা হচ্ছে, ইবোলা ভাইরাস যৌন সংসর্গের মাধ্যমেও সংক্রমিত হয়ে থাকে।সেরে যাওয়ার বছরখানেক পরও আক্রান্ত পুরুষের শুক্রাণু পরীক্ষা করে সুপ্ত অবস্থায় থাকা ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকায় ১৭ হাজারেরও বেশি ইবোলা আক্রান্ত মানুষ চিকিৎসার মাধ্যমে সেরে উঠেছেন।

সূত্রঃ বিবিসি

/ইউআর/  

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি