যে দেশে জনসংখ্যা বাড়ে না, কমে যায়

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৯

আমাদের চেনাজানা বাস্তবতায় আমরা জনসংখ্যা বাড়ার কথাই শুনে থাকি। তবে কোন দেশের জনসংখ্যা যে কমেও যেতে পারে, তার নিদর্শন দেখা গেছে জাপানে। গত পাঁচ বছরে জাপানের জনসংখ্যা দশ লাখেরও বেশি কমে গিয়েছে বলে জানিয়েছে সাম্প্রতিক এক পরিসংখ্যান। এতে বলা হচ্ছে জাপানে জনসংখ্যা কমতে শুরু করেছে ১৯২০ থেকে।

সরকারি এই পরিসংখ্যানে আরও বলা হয়, এই ক্রমহ্রাসমান জনসংখ্যার প্রভাব পড়ছে পুরো জাতির ওপর। কেননা, এতে বাড়ছে বৃদ্ধ মানুষের হার, কমে যাচ্ছে তরুণ প্রজন্মের সংখ্যা।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২১০০ এর মধ্যে জাপানের জনসংখ্যা আরও ৮৩ মিলিয়ন কমে যাবে এবং নাগরিকদের ৩৫ শতাংশেরই বয়স হবে ৬৫।

ক্রমহ্রাসমান জনসংখ্যার প্রভাব পড়ছে পুরো জাতির ওপর

অর্থনীতিবিদরা মনে করছেন, দেশের অর্থনীতিতে জনসংখ্যা হ্রাসের প্রভাব ব্যপকভাবে পড়বে।

তবে এই বিপর্যয় সামাল দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। নারীপ্রতি সন্তান জন্মদানের হার ১ দশমিক ৪১ ভাগ থেকে বাড়িয়ে ১ দশমিক ৮ ভাগে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয় ২০১২ সালে।এই পরিকল্পনার অধীনে জাপানের জনসংখ্যা ১০০ মিলিয়নে ধরে রাখার জন্য জনসংখ্যা বৃদ্ধির হার বাড়াতে জন্মহার বাড়ানোর পরিকল্পনা করা হয়।

তবে বিশেষজ্ঞদের ধারণা এই পরিকল্পনা তেমন কার্যকর না-ও হতে পারে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের প্রফেসর মাইকেল কুচেক বলেন, ‘এই পরিকল্পনা কাজ করবে না। কেননা, জনসংখ্যা ১০০ মিলিয়নে ধরে রাখতে হলে নারীপ্রতি সন্তানের হার ১ দশমিক ৮ হলে চলবে না, বরং ২ দশমিক ১ হতে হবে।’

প্রফেসর কুচেকের মতে, জাপানে নারীরা একটু বেশি বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আবার দেশটিতে বিবাহ বহির্ভূত সন্তান জন্মানোর হার মাত্র ২ শতাংশ।সূত্র গার্ডিয়ান। 

/ইউআর/বিএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি