ক্যামেরুন-নাইজেরিয়া যৌথ অভিযানে বোকো হারামের ৯২ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫
image

নাইজেরিয়ায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী নাইজেরিয়ায় দেশটির সেনাবাহিনী ও ক্যামেরুনের সেনাবাহিনীর যৌথ অভিযানে সশস্ত্র সংগঠন বোকো হারামের অন্তত ৯২ সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে ওই অভিযানের মধ্য দিয়ে বোকো হারামের কাছে আটক থাকা সাড়ে ৮শ মানুষকে মুক্ত করা হয়েছে। ক্যামেরুন সরকারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।
শুক্রবার ক্যামেরুনের যোগাযোগ মন্ত্রণালয়ের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুমশে শহরে অভিযানটি চালানো হয়েছে। নাইজেরিয়ার ওই শহরটি ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, ‘আকস্মিক এক মাইন বিস্ফোরণে ক্যামেরুনের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। সে সময় আরও ৫ সেনা সদস্য আহত হন।’
অভিযানের সময় যৌথ বাহিনী বোকো হারামের ঘাঁটিতে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ এবং হাত দিয়ে স্থলমাইন তৈরির এলাকার সন্ধান পেয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে নাইজেরিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি আইন বাস্তবায়ন করতে চায় সশস্ত্র সংগঠন বোকো হারাম। সেই সঙ্গে গত কয়েক বছর ধরে নাইজেরিয়ার পাশাপাশি ক্যামেরুন, চাদ আর নাইজারে সশস্ত্র হামলা অব্যাহত রেখেছে সংগঠনটি। বোকো হারামের হামলায় কেবল ক্যামেরুনেই নিহত হয়েছে ১ হাজার মানুষ। সূত্র: আলজাজিরা
/এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি