রাশিয়ায় খনি দুর্ঘটনায় নিহত অন্তত ৩৬

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৪

রাশিয়ার একটি খনিতে দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ উদ্ধারকর্মীও ছিলেন। উত্তর রাশিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।
ভরকুটা এলাকার নিকটে ওই কয়লা খনিতে বৃহস্পতিবার মিথেন গ্যাস নিঃসরণের ফলে দুটি বিস্ফোরণ ঘটে। এতে দুই খনি শ্রমিক নিহত হন। এ সময় ২৬ জন শ্রমিক খনিতে আটকা পড়েন। উদ্ধারকারীরা খনি থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সময় আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে ৫ উদ্ধারকারী নিহত হন। এরপর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটকে পড়া শ্রমিকরা মারা গেছেন।
সম্প্রতি রাশিয়ায় খনিতে ঘটা দুর্ঘটনাগুলোর এটাই সবচেয়ে মারাত্মক।
দেশটির জরুরি সেবামন্ত্রী ভ্লাদিমির পুচকভ জানান, খনিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কোনও শ্রমিকের বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই। খনির গভীরে ২৬ জন শ্রমিক ছিলেন। ওই খানে তাপমাত্রা অনেক বেশি ও অক্সিজেন ছিল না।

দেশটির একটি বার্তা সংস্থা জানিয়েছে, যেসব উদ্ধারকর্মী নিহত ও আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি