নাইজেরিয়ায় ২৪ হাজার 'ভুতুড়ে’ সরকারি কর্মচারী

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪

নাইজেরিয়ার প্রেসিডেন্টনাইজেরিয়ায় ২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারী রয়েছেন। সরকারি নথিতে এসব কর্মচারীর নাম থাকলেও বাস্তবে তাদের কোনও অস্তিত্ব নেই। ফলে সম্প্রতি দেশটির অর্থমন্ত্রণালয় সরকারি কর্মচারীদের তালিকা থেকে এই ২৪ হাজারের নাম বাদ দিয়েছে। এতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে দেশটির।
বিবিসির খবরে বলা হয়েছে, কাগজে সরকারি চাকরি করা অনেক কর্মচারী থাকলেও বাস্তবে তাদের অস্তিত্ব নেই। তবে এসব ভুতুড়ে কর্মচারীর নামে নিয়মিত বেতন উত্তোলন করা হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে দেশটির অর্থ মন্ত্রণালয় একটি নিরীক্ষা চালায়। এতে এই শুভঙ্করের ফাঁকি বেরিয়ে আসে। ভুতুড়ে ২৪ হাজার কর্মচারীর নাম বাদ দেওয়াতে দেশটিতে প্রতিমাসে সাড়ে এগারো মিলিয়ন ডলার সাশ্রয় হবে।
অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,  সরকারি চাকরীতে নিরীক্ষা শুরু হয় গত ডিসেম্বরে। যেসব ব্যাংক হিসেবে সরকারি বেতন পরিশোধ করা হতো সেসব হিসেবের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আঙুলের ছাপ মিলিয়ে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ২৪ হাজার সরকারি চাকরিজীবীর কোনও অস্তিত্ব নেই। এখন থেকে নিয়মিত বিরতিতে এই নিরীক্ষা চালানো হবে।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির ও জ্বালানী তেল উৎপাদনকারী দেশ। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশটির অর্থনীতি থমকে গেছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতা গ্রহণ করেন গত বছর। দায়িত্ব গ্রহণের পর তিনি দুর্নীতি-বিরোধী প্রচারণা শুরু করেন। এরই অংশ হিসেবে সরকারি চাকরিতে এই নিরীক্ষা চালানো হয়। সূত্র: বিবিসি

/এএ/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি