চীনে পারিবারিক নির্যাতন-বিরোধী আইন কার্যকর

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৬, ১৮:০৮আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৮:৫২
image

পারিবারিক নির্যাতন বিরোধী আইন কার্যকর করেছে চীন সরকার। এতদিন যাবত চীনে পারিবারিক নির্যাতনকে ব্যক্তিগত বা দাম্পত্য বিষয় হিসেবে বিবেচনা করা হতো। এবার এই আইনের মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীরা নির্যাতকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবেন।

অল চায়না উইমেন’স ফেডারেশনের দেওয়া তথ্যমতে, চীনের বিবাহিত নারীদের প্রায় ২৫ শতাংশই পারিবারিক নির্যাতনের শিকার হন। তবে, অনেকেরই ধারণা জানা এ পরিসংখ্যানের চেয়ে বাস্তব সংখ্যাটি হয়তো আরও অনেক বেশিই হতে পারে।কেননা, চীনে, বিশেষত গ্রামাঞ্চলে, পারিবারিক নির্যাতন সম্পর্কে অভিযোগ করার হার অত্যন্ত নগণ্য।

চীনে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে অভিযোগের হার অত্যন্ত নগণ্য

আইনজীবী ঝু ওয়েনচাই বলেন, ‘নিশ্চিতভাবেই এই আইন পারিবারিক নির্যাতন ও সহিংসতা কমিয়ে আনতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের বাস্তবায়ন।আশা করি, শীঘ্রই আমরা এর ফলাফল দেখতে পাবো।’   

নতুন প্রচলিত এই আইন অনুযায়ী নারীর অভিযোগের ভিত্তিতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে রায় দেবে আদালত।এই আইন অনুযায়ী শারিরীক ও মানসিক নির্যাতন, মৌখিক অপমান ও হুমকি এবং ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপকে নির্যাতন হিসেবে ধরা হয়েছে। তবে দাম্পত্য ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়নি।সূত্রঃআল-জাজিরা

/ইউআর/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি