ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ: এক রুশ নাগরিকের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৬:৩২আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৬:৩২
image

বাইবেল এবং ঈশ্বরকে অস্বীকার করেন ক্রাসনভ ইন্টারনেট ব্যবহার করে ‘ধর্মানুভূতিতে আঘাত দেওয়া’র অভিযোগে দক্ষিণ রাশিয়ার এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে একটি ওয়েবসাইটে মন্তব্য করেছেন।  
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, ভিক্টর ক্রাসনভ নামক ওই ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হয়। তার আইনজীবী আন্দ্রে সাবিনিন সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, তাকে ২০১৩ সালের বিতর্কিত আইনে গ্রেফতার করা হয়েছে। ওই আইন অনুসারে, ইন্টারনেটে ‘ধর্মানুভূতিতে আঘাত’ দিলে অভিযুক্ত ব্যক্তি এক বছরের এবং সর্বজনের সামনে ‘ইচ্ছাকৃতভাবে ধর্মানুভূতিতে আঘাত’ দেওয়ার অপরাধে তিন বছরের সাজা হতে পারে।
ক্রাসনভের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ২০১৪ সালে তিনি নিজ শহর স্তাভরোপোলের একটি স্থানীয় হাস্য-রসাত্মক ওয়েবসাইটে এক লেখায় ইশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমি বলতে চাই, বাইবেলে যা প্রচার করা হয়, তা হলো কতোগুলো ইহুদি কল্পকথার সংকলন। অন্তত আমার জন্য ঈশ্বর বলে কিছু নেই।’
গত বছর ক্রাসনভকে এক মাস মানসিক চিকিৎসা দেওয়া হয়। তখন তাকে ‘মনোবৈকল্যহীন’ বলে উল্লেখ করা হয়েছিল। গত মাসে তার মামলার শুনানি শুরু হয়েছে। ক্রাসনভের আইনজীবী এএফপি-কে জানিয়েছেন, তার মক্কেল কেবল একজন সাধারণ নাস্তিক। সূত্র: দ্য গার্ডিয়ান  

/এসএ/এফইউ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি