টিভি অনুষ্ঠানে সমকাম প্রসঙ্গ নিষিদ্ধ করলো চীন

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৯:১৩আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২০:১০
image

টিভি পর্দায় সমকামীদের কাহিনী অবলম্বনে তৈরি নাটকসহ যে কোনও ধরনের অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনা সেন্সর বোর্ড। সমকামীদের নিয়ে অনলাইনে প্রচারিত একটি নাটক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পর এমন নিষেধাজ্ঞার খবর প্রকাশ করা হলো।

চীনের টেলিভিশন ড্রামা প্রোডাকশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়, ‘কোন টেলিভিশন নাটকে কোন ধরনের অস্বাভাবিক যৌন সম্পর্ক (যেমন ইনসেস্ট ও সমকামিতা), যৌন সহিংসতা ইত্যাদি দেখানো যাবে না।’  তবে অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গত ৩১ ডিসেম্বর ওই নির্দেশিকা দেওয়া হলেও তা চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গত সপ্তাহ থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।সমকামী প্রেমের গল্প নিয়ে নির্মিত অ্যাডিকটেড হেরোইন নামের জনপ্রিয় একটি ধারাবাহিক অনলাইন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। সেন্সর বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ওই ধারাবাহিকটি ‘অশ্লীল, অনৈতিক ও অস্বাস্থ্যকর।’

 

অ্যাডিকটেড হেরোইনের একটি দৃশ্য

সেন্সর বোর্ডের নির্দেশিকায় আরও নানা কিছু যুক্ত করে এক তালিকা দেওয়া হয়েছে। তালিকায় দেশের ভাবমূর্তি নষ্ট করে, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর হয় এমন যে কোন কিছু দেখানোর বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।   

ওই ধারাবাহিকটি এখন শুধুমাত্র ইউটিউবে রয়ে গেছে, কিন্তু চীনে ইউটিউবও বন্ধ করে রাখা আছে।

বিবাহের অধিকার চান চীনের সমকামীরা

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীনের সমকামীরা। তারা অনেকেই মনে করেন, সমকামী সম্পর্ক গ্রহণ করেছে এমন একটি দেশের জন্য এই নির্দেশাবলী যথাযথ নয়।

সম্প্রতি চ্যান কিউইয়ান নামের এক সমকামী অধিকার কর্মী ও কলেজ শিক্ষার্থী চীনের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।তার মতে স্কুলের পাঠ্যবইতে সমকামিতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।এ ছাড়াও সমকামী অধিকার কর্মীরা বিবাহের অধিকার পাওয়ার জন্যও সরকারকে চাপ দিয়ে আসছে। সূত্রঃ সিএনএন 

/ইউআর/এফইউ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি