শীর্ষ নেতাদের নিহত হওয়ার খবর অস্বীকার করলো আল-শাবাব

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৬, ০৯:৪০আপডেট : ১১ মার্চ ২০১৬, ০৯:৪২
image

আল-শাবাবের এক জ্যেষ্ঠ নেতা জনসমক্ষে এসে তার এবং অপর এক শীর্ষ নেতার মৃত্যুর খবরকে অস্বীকার করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ সুদানের বুকা কাবে নামক গ্রামে উপস্থিত হয়ে তিনি এই দাবি করেন।

সোমালি সরকারের পক্ষে গোয়েন্দাবৃত্তি করার অপরাধে আল-শাবাবের এক সদস্যকে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় উপস্থিত হয়ে জ্যেষ্ঠ নেতা মোহামেদ মিরে বলেন, ‘এ সবকিছু মিথ্যা। তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে আমিও ছিলাম। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সুস্থ শরীরে এখানে দাঁড়িয়ে আছি।’

আল-শাবাব সদস্যদের একাংশ

বুধবার সকালে রাজধানী মোগাদিসুর ৫০ কিলোমিটার দক্ষিণের আওধেগলে শহরে সোমালি এবং মার্কিন বাহিনীর যৌথ হামলার দিকে নির্দেশ করে মিরে বলেন, ‘এটা মিথ্যা প্রচারণা। আমেরিকা এই যুদ্ধে হারছে আর এজন্যই তারা গেরিলা হামলার আশ্রয় নিচ্ছে।’ সোমালি কর্তৃপক্ষ দাবি করেছিল, ওই হামলায় বেশ কয়েকজন আল-শাবাব সদস্য নিহত হয়েছেন। কিন্তু আল-শাবাবের দাবি, তাদের মাত্র একজন সদস্য নিহত হয়েছিলেন ওই হামলায়।

এর আগে সোমবার মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৯৫ কিলোমিটার উত্তরে হিরান অঞ্চলে আল শাবাবের একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হামলায় দেড় শতাধিক আল-শাবাব সদস্য নিহত হয়েছেন।

তখন সোমালি কর্তৃপক্ষ দাবি করে, হিরান অঞ্চলের সাবেক আল-শাবাব প্রধান ইয়ুসুফ আলী উগ্যাস এবং অন্যতম শীর্ষ নেতা মোহামেদ মিরে সহ আল-শাবাবের শীর্ষ পর্যায়ের পাঁচ জন নেতা নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা।  

/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি