যে দেশে নারীর অধিকার ধর্মের প্রতি আঘাতের সামিল

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ২০:৫১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:৫৪

লৈঙ্গিক সমতা বিষয়ক এক বিল খারিজ করেছে নাইজেরিয়ার সরকার। কারণ হিসেবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলা হয়েছে।

উক্ত বিলে নারীর প্রতি সহিংসতা রোধ ও নারীকে পুরুষের সমান বৈবাহিক অধিকার দেওয়া হয়। এতে বিধবা নারীকে স্বামীর সম্পত্তিতে অধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

নাইজেরিয়ার ঐতিহ্যবাহী উৎসবে নারী

সিনেটর আবিওদুন ওলুজিমি এই বিল উত্থাপন করেন। কিন্তু বিরোধী পক্ষ এই বিলের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে মন্তব্য করে তা খারিজ করে দেয়।

বিলটিতে জাতিসংঘ ঘোষিত সিডো ( কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্মস অব ডেসক্রিমিনেশন অ্যাগেইনস্ট উইমেন) এর কিছু অংশ যুক্ত করা হয়। তার মধ্যে স্বামীর সম্পত্তিতে অধিকার পাওয়া অন্যতম।   

নাইজেরিয়ার এক মুসলিম সিনেটর বিবিসিকে বলেন, ‘ইসলাম নারীকে পুরুষের অর্ধেক অধিকার দিয়েছে। এই বিধান পরিবর্তনের কোন সুযোগ নেই।’

অন্য সিনেটররা বলেন, নাইজেরিয়ার সংবিধান শরীয়া আইন মোতাবেক চলে। ফলে এই বিল পাশ করা সংবিধান অনুযায়ী সম্ভব নয়। সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/    

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি