ইন্সটাগ্রামে প্রথম ছবি পোস্ট করলেন পোপ

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৫:২৪আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৫:২৪
image

ইন্সটাগ্রামে পোপ ফ্রান্সিসের ছবি প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেন পোপ ফ্রান্সিস। হোলি ফাদার হিসেবে তৃতীয় বর্ষপূর্তিতে তোলা ছবিটিতে তাকে প্রার্থনা করতে দেখা গেছে।
ইন্সটাগ্রামে পোপ লিখেছেন, ‘ঈশ্বরের দেখানো দয়া আর কোমলতার পথকে উপজীব্য করে আমি আপনাদের সঙ্গে হেঁটে যেতে চাই।’
ভ্যাটিকান যোগাযোগব্যবস্থার প্রধান ড্যারিও ভিগানো বলেন, ‘ইন্সটাগ্রাম পোপের গল্প বলার ক্ষেত্রে সহায়ক হবে। এর মধ্য দিয়ে যারা পোপ ফ্রান্সিসের কাছ থেকে তার পোপের দায়িত্বজনিত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তাহলে তা জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘ভ্যাটিকান দৈনিক অবজারভেটরে রোমানোতে প্রকাশিত ছবিগুলোসহ ইন্সটাগ্রামে ছোট ছোট ভিডিও পোস্ট করা হবে যা পোপের নিত্যদিনের জীবনকে বর্ণনা করবে।’
গত মাসে ভ্যাটিকানে ইন্সটাগ্রামের প্রধান এবং প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোমের সঙ্গে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎ হয়। এরপরই ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে উদ্বুদ্ধ হন তিনি। উল্লেখ্য, ইন্সটাগ্রামে ৪০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছেন। এর আগে ২০১২ সালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন পোপ ফ্রান্সিস। টুইটারে তার অনুসারীর সংখ্যা ৩ কোটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএফপি
/এফইউ/বিএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি