একই সময়ে ১০টি স্থানে সন্ত্রাসী হামলার শঙ্কায় লন্ডন

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৪:১৩আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:১৫

লন্ডনে বিভিন্ন স্থানে একই সঙ্গে ১০টি সন্ত্রাসী হামলা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই হামলা মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লন্ডন পুলিশকে। সানডে টাইমস খবরটি নিশ্চিত করেছে।

Armed-Police

সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপ থেকে ব্রিটেনে এক অস্ত্র পাচার মামলার শুনানির সময় অস্ত্রধারী একটি দলকে আদালতে দেখা গেছে। সেই থেকেই লন্ডনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যথেষ্ট সতর্ক রয়েছে। সিরিয়া থেকে ভারী অস্ত্রশস্ত্র এনে প্যারিসের ধরনে আক্রমণ চালানো হতে পারে বলেই ধারণা করছে এজেন্সি।

এ প্রসঙ্গে একজন মন্ত্রী বলেন, ‘আমরা সাধারণত একসঙ্গে তিনটি হামলার প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু প্যারিস  হামলা থেকে বোঝা গেছে তা যথেষ্ট নয়। ফলে আমরা আরও সতর্ক। সাত, আট, নয়, এমনকি দশটি হামলা পর্যন্ত মোকাবেলা করতে পারবো আমরা।’   

সানডে টাইমসের দেওয়া তথ্যমতে, জরুরি পরিস্থিতির জন্য রাজধানীর বাইরে সৈন্যদল প্রস্তুত রাখা হয়েছে।সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম