ফের কঙ্গোর প্রেসিডেন্ট হচ্ছেন এনগুয়েসো

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৭:০৭আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৭:১০

আবারও মধ্য আফ্রিকার দেশ কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন ডেনিস সাসৌ এনগুয়েসো (৭২)। দেশটির নির্বাচনের প্রথম রাউন্ডে তিনি ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাই-ব্রাইস পারফেইট কোলেলাস পেয়েছেন ১৫ শতাংশ ভোট। আর জেনারেল জিন-মেরি মাইকেল মোকোকো ১৪ শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। তবে পরাজিত এ দুই প্রার্থী ফল প্রত্যাখ্যান করেছেন।

২৪ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে কঙ্গোর রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড জেফাইরিন এমবৌলৌ এ তথ্য জানান।

কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে থেকে আল জাজিরার সাংবাদিক হারু মুতাসা বলেন, বুধবার আংশিক ফল ঘোষণার পরই প্রেসিডেন্টের সমর্থকরা বিজয় মিছিল করা শুরু করেছে।

ডেনিস সাসৌ এনগুয়েসো

গত বছরের অক্টোবর মাসে কঙ্গোর সংবিধান সংস্কার করা হয়। এতে এর আগে দুই মেয়াদের বেশি কোনও ব্যক্তির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার ব্যাপারে যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে নেওয়া হয়। আর এ সংস্কারের ফলে তৃতীয় মেয়াদে প্রার্থী হতে পেরেছেন সাবেক প্যারাট্রুপার কর্নেল ডেনিস।

তবে সমালোচকরা বলছেন, ডেনিসের ক্ষমতার মেয়াদ বাড়াতেই এ সংস্কারের পথে হেঁটেছে কঙ্গোর পার্লামেন্ট। তার বিরুদ্ধে অনেকদিন ধরেই ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও গণতন্ত্র রহিত করে রাখার অভিযোগ করে আসছেন বিরোধীরা।

ডেনিস সাসৌ এনগুয়েসো কঙ্গোর প্রেসিডেন্ট পদে প্রথম দায়িত্ব পালন শুরু করেন ১৯৭৯ সালে। টানা এক যুগেরও বেশি সময় শাসনের পর ১৯৯২ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপর ১৯৯৭ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি