ইস্টার সপ্তাহে শরণার্থীদের পা ধুয়ে দিলেন পোপ

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১২:০৩আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১২:০৬
image

এক শরণার্থীর পায়ে চুমু খাচ্ছেন পোপ ব্রাসেলস ও প্যারিস হামলাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে যখন মুসলিম ও অভিবাসীবিরোধী উত্তেজনা চলছে ঠিক সে সময় ধর্মীয় সম্প্রীতির বন্ধন গড়ে তোলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পোপ ফ্রান্সিস। ঐতিহ্যবাহী ইস্টার সপ্তাহের অংশ হিসেবে পা ধোয়ানো উৎসব উদযাপন করতে রোমের কাছে কাস্তেলনুয়োভো দি পোর্তোর একটি শরণার্থী শিবিরে যান পোপ। সেখানে মুসলিম, অর্থোডক্স, হিন্দু এবং ক্যাথলিক শরণার্থীদের পা ধুয়ে দেন ও তাদের পায়ে চুমু খান তিনি।
শরণার্থী শিবিরটিতে ‘ওয়েলকাম’ লেখা ব্যানার নিয়ে পোপকে স্বাগত জানান শরণার্থীরা। বর্তমানে ৮৯২ জন অভিবাসন প্রত্যাশী শিবিরটিতে অবস্থান করছেন। ভ্যাটিকান নিয়ম অনুযায়ী পুরুষরাই কেবল এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারতেন। আগের পোপরা সে নিয়ম বজায় রেখে ১২ জন ক্যাথলিক পুরুষকে যিশু উল্লেখ করে ঐতিহ্য পালন করেছেন। তবে দীর্ঘদিনের জারি থাকা নিয়মটি গত জানুযারিতে পাল্টানোর ঘোষণা দেন ফ্রান্সিস। এ অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণের সুযোগ করে দেন তিনি। নতুন নিয়মে বলা হয়, ‘পিপল অব গড’ হিসেবে যে কাউকে বেছে নেওয়া যাবে।
বৃহস্পতিবার ভ্যাটিকান কর্তপক্ষ জানায়, এবারের অনুষ্ঠানের জন্য চারজন নারী এবং ৮ জন পুরুষকে নির্বাচিত করা হয়। নারীদের একজন ইতালীয় এবং বাকি তিনজন ইরিত্রিয়ান অভিবাসী। আর পুরুষদের মধ্যে চারজন নাইজেরীয় ক্যাথলিক, তিনজন মালি, সিরিয়া ও পাকিস্তানের মুসলিম আর একজন ভারতীয় হিন্দু। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি