ব্রাসেলস হামলার পর নিশ্চুপ আবদেসলাম

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ১২:১০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১২:১২
image

প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আবদেসলাম মঙ্গলবার ব্রাসেলসে চালানো ভয়াবহ হামলার পর থেকে কিছু বলতে চাচ্ছেন না। বেলজিয়ামের প্রসিকিউটররা জানান, গত সপ্তাহে গ্রেফতার হবার পর জিজ্ঞাসাবাদের প্রথমদিকে তিনি বেশ সহযোগিতা করেছিলেন, কিন্তু মঙ্গলবারের বোমা হামলার পর থেকে জেরা করার সময় তিনি কিছুই বলছেন না।

সালাহ আবদেসলাম

ব্রাসেলসে বোমা হামলার মাত্র কয়েকদিন আগে চলতি মাসের ১৮ মার্চ এক নাটকীয় অভিযানে ব্রাসেলস থেকে আবদেসলামকে গ্রেফতার করা হয়। এর একদিন পরই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ২২ মার্চ ব্রাসেলস হামলার পর জিজ্ঞাসাবাদে তিনি কিছু বলতে অস্বীকার করেন। আইনানুসারে, জিজ্ঞাসাবাদে নিশ্চুপ থাকার অধিকার তার রয়েছে বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রসিকিউটররা। অভিযানে তিনি পায়ে আঘাত পান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলজিয়ামের আইনমন্ত্রী কোয়েন গিনস বিষয়টি পার্লামেন্টে নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত তিন দেশ থেকে ১২ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বেলজিয়ামে বৃহস্পতিবার ৬ জন এবং শুক্রবার আরও ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া জার্মানিতে ২ জন এবং ফ্রান্সে একজনকে আটক করা হয়েছে।

নাজিম লাকরাওই

এদিকে, বেলজিয়ামের কর্মকর্তারা মঙ্গলবারের বোমা হামলায় দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী নাজিম লাকরাওই-এর নাম উল্লেখ করে শুক্রবার বলেছেন, তার ডিএনএ গত বছর নভেম্বরে প্যারিস হামলার ঘটনাস্থল থেকেও পাওয়া গিয়েছিল।

কথিত ইসলামিক স্টেট (আইএস) আগেই ব্রাসেলস এবং প্যারিস হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় আইএস উল্লেখ করেছে, ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর পশ্চিমাদের হামলার প্রতিশোধ হিসেবে তারা ব্রাসেলসে হামলা চালিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্রাসেলসে গিয়ে ওই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আইএস নির্মূল না হওয়া পর্যন্ত পশ্চিমা জোট হামলা চালিয়ে যাবে।

ইউরোপজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। এ ঘটনার পর থেকে বেলজিয়াম সহ ইউরোপজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলে হুমকি দিয়েছে। সূত্র: বিবিসি। 

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি