যুক্তরাষ্ট্রে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৪:০৩আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:০৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলাবামায় অঙ্গরাজ্যে শনিবার একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে রেড ক্রস জানিয়েছে, জীবন রক্ষাকারী ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে রোগীসহ এর চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট, নার্স ও মেডিকেল কর্মী রয়েছেন।

‌এদিকে, ইউরোকপ্টার এএস৩৫০ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। টুইটারে দেওয়া এক পোস্টে তারা এ তদন্তের বিষয়টি জানিয়েছে।

ফাইল ছবি

আলাবামা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র বহিঃসম্পর্ক বিষয়ক ব্যবস্থাপক গ্রিগোরি রবিনসন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার আলাবামার কফি কাউন্টিতে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।

জানা গেছে, নিহতের মৃতদেহ ফরেনসিক পরীক্ষার জন্য আলাবামা অঙ্গরাজ্যের রাজধানী মন্টোগোমারিতে নিয়ে যাওয়া হবে। সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি