ক্যামেরুনে বিস্ফোরকসহ গ্রেফতার হওয়া নারী নাইজেরিয়ার অপহৃত শিক্ষার্থী!

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৫:০০আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৫:০০
image

২০১৪ সালে ২৭০ জন নারীকে অপহরণ করে বোকো হারাম ক্যামেরুনের উত্তরাঞ্চলে বিস্ফোরকসহ গ্রেফতার হওয়া দুই নারীর একজন দাবি করেছেন, দুইবছর আগে নাইজেরিয়া থেকে বোকো হারাম যে দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছিল তিনি তাদেরই একজন। এরইমধ্যে ওই নারীর দাবির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি অপহৃতদের কিনা, তা যাচাইয়ে চিবুক থেকে অভিভাবকদের ক্যামেরুনে পাঠাচ্ছে নাইজেরিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার প্রচুর বিস্ফোরকসহ ক্যামেরুনের একটি চেকপোস্টে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়। 'আত্মঘাতী হামলা চালানোর' জন্য বোকো হারাম তাদের পাঠিয়েছিল বলে নিরাপত্তা কর্মীরা ধারণা করছেন। শুক্রবার গ্রেফতদন্তকারীদের জানিয়েছে, চিবুক থেকে দুইবছর আগে যে স্কুলছাত্রীদের অপহরণ করা হয়েছিল, সে তাদেরই একজন।
উল্লেখ্য, নাইজেরিয়ার চিবুক থেকে ২০১৪ সালে ২৭০ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্যরা।
এদিকে নাইজেরিয়া বলছে, ওই নারীর দাবির বিষয়টি তারা সতর্কতার সঙ্গে যাচাই করে দেখছে। পরিচয় শনাক্ত হলে তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অপহরণকারী বোকো হারাম সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে।

২০১৪ সালে অপহরণের পর বোকো হারামের কবল থেকে ৫০জন মেয়ে পালিয়ে আসতে পারলেও, এখনও বাকিদের তারা আটকে রেখেছে।

সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের