জাপানে নতুন বিরোধী দলের আত্মপ্রকাশ

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৭:৫৬আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৭:৫৬

আসন্ন গ্রীষ্মে নির্বাচনের পূর্বে জাপানের দুটি বিরোধী দল একত্রিত হয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। রবিবার এ দুটি একীভুত হয়ে নতুন বিরোধী দল ঘোষণা করে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতের এনডিটিভি এ খবর জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

জাপানের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কনজারভেটিভ পার্টির ওপর চাপ প্রয়োগ করতে নতুন এ দল ঘোষণা করা হয়েছে।

নতুন ঘোষিত পার্টির প্রধান কাতসুয়া ওকাদা বলেন, সবার মনে রাখা উচিত দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের এটাই আমাদের শেষ সুযোগ।

জাপনানের প্রধানবিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) ও অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দল জাপান ইনোভেশন পার্টি একীভুত হয়ে মিনশিনটো পার্টি গঠন করেছে। উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ মিলিয়ে নতুন এ দলটির ১৫৬ জন আইনপ্রণেতা রয়েছেন। নতুন গঠিত রাজনৈতিক দলের ইংরেজি নাম হবে ডেমোক্রেটিক পার্টি।

দুটি বিরোধী দল একীভুত হলেও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক  পার্টির সংসদ সদস্যদের তুলনায় এখনও সংখ্যায় পিছিয়ে আছে। এলডিপির উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নিম্নকক্ষেও দুই-তৃতীয়াংশেরও বেশি আসন এলডিপির দখলে। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি