তুরস্কে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১১:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:৫৩
image

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় পাঁচ সেনাসদস্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশের নুসেবিন শহরে ওই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তুরস্কের স্থানীয় সংবাদ সংস্থা দোগান জানিয়েছে, তুরস্ক কর্তৃপক্ষ ওই হামলার জন্য কুর্দি বিদ্রোহী গ্রুপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। ওই সংগঠনটি তুরস্কে নিষিদ্ধ।

বোমা হামলার পর পুলিশের সতর্ক অবস্থান

হামলার শিকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নুসেবিন শহরে পিকেকে-বিরোধী অভিযানে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শহরটিতে কারফিউ চলছে।

কয়েকদিন আগেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকির শহরে পুলিশের বাসে গাড়িবোমা হামলা হয়। এতে পুলিশের সাত কর্মকর্তা নিহত হন। আহত হন ২৭ জন। হামলার দায় স্বীকার করেছে পিকেকের সামরিক শাখা।

এর আগে চলতি বছরের ১৩ মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারায় চালানো বোমা হামলায় ৩৭ জনের প্রাণহানি ঘটে। তখন অনলাইনে দেয়া এক বিবৃতিতে পিকেকে জানায়, কুর্দি অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয়। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি