গ্রিস থেকে দ্বীপান্তরিত অভিবাসীদের জাহাজ তুরস্কে পৌঁছেছে

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১৮:৫৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:৫৬

গ্রিস থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্দেশ্যে ছেড়ে আসা জাহাজ তুরস্কে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী  ইউরোপে আশ্রয় পেতে ব্যর্থ হওয়া অভিবাসীদের তুরস্কে পাঠানো হচ্ছে।

ইইউ’র সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত সংস্থার মুখপাত্র জানান, সোমবার প্রথম দফায় ১৩৫ জন অভিবাসীকে নিয়ে দুটি জাহাজ নিরাপদে তুরস্কে পৌঁছেছে। এসব অভিবাসীদের বেশির ভাগই পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক।

ইইউএর পরিকল্পনা অনুযায়ী গ্রিস থেকে তুরস্কে দ্বীপান্তরিত করা হচ্ছে এসব অভিবাসীদের। ইউরোপে অভিবাসী সংকট নিরসনে গৃহীত এই পরিকল্পনা মোতাবেক দুটি জাহাজ তুরস্কে পৌঁছেছে।

বিপুল পরিমাণ অভিবাসী গ্রিসের লেসবস দ্বীপ থেকে জাহাজে উঠে তুরস্কের ডিকিলিতে পৌঁছেছেন।

তবে ইইউএর সঙ্গে তুরস্কের এই চুক্তিকে আক্রমণ করেছে নানা মানবাধিকার সংগঠন। এ ছাড়াও যথাযথ প্রস্তুতির অভাব সম্পর্কেও সমালোচনা রয়েছে। অনেক মানবাধিকার সংস্থাই দাবি করেছে তুরস্ক অভিবাসীদের জন্য যথেষ্ট নিরাপদ নয়।  

এদিকে গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম জাহাজে পৌঁছানো অভিবাসীরা ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রের জন্য আবেদন করেছে। অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিকও আছেন।

তবে গ্রিসের অভিবাসীরা অভিযোগ করেছেন, আশ্রয়কেন্দ্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হয়নি তাদের। চুক্তি অনুযায়ী যে সমস্ত অভিবাসীরা অবৈধভাবে গ্রিসে পৌঁছেছেন তারা আশ্রয়কেন্দ্রের জন্য আবেদন না করলে তুরস্কে দ্বীপান্তরিত করা হবে।

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, কিছু কিছু সিরিয়ার নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে তুরস্ক।সেভ দ্য চিলড্রেনও এই চুক্তিকে অবৈধ বলে আখ্যা দিয়েছে।  সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি