জাতিসংঘ মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৪:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:১০

নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক জাতিসংঘের মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

হেলেন ক্লার্ক জানান, তিনি নির্বাচিত হলে জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্যপদ দিয়ে নিরাপত্তা পরিষদ সংস্কার করতে চান। এ ছাড়াও একুশ শতকের বাস্তবতায় দুটি আফ্রিকান রাষ্ট্রকেও স্থায়ী সদস্যপদ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

হেলেন ক্লার্ক বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন ডিসেম্বরে বান কি-মুন দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তা গ্রহণ করার মতো যথেষ্ট বাস্তব অভিজ্ঞতা তার হয়েছে।

হেলেন বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল ১৯৪৫ সালের ভৌগলিক ও রাজনৈতিক বাস্তবতায়। একুশ শতকে এসে তার পরিবর্তন বাঞ্ছনীয়। 

জাতিসংঘের মহাসচিব পদের জন্য হেলেন ছাড়াও আরও তিন নারী ও চার পুরুষ প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সূত্র: বিবিসি।

/ইউআর/এএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি