প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন না পল রায়ান!

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১০:৩৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৩:৩৬

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন না দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পল রায়ান। বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।

রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে চেষ্টা না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পল রায়ান বলেন, “আমি লড়তে চাই না। কিংবা রিপাবলিকান পার্টির মনোনয়নও গ্রহণ করবো না।”

এর আগে গুঞ্জন উঠেছিল রিপাবলিকান পার্টির বিলম্বিত মনোনয়নপ্রত্যাশী হিসেবে আসছেন পল রায়ান।

প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য যেকোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়া ঠেকাতে মাঠে নামেন পল রায়ান। তবে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের ভেতর একাধিকবার তার নাম উঠে এসেছে। পল রায়ান বলে আসছেন, প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। স্পিকারের পদ গ্রহণের আগেও তিনি একই কথা বলেছিলেন। সব পক্ষের অনুরোধ ও সবাই তার শর্তে রাজি হলে তিনি পদ গ্রহণে সম্মত বলে জানিয়েছিলেন। পর্যবেক্ষকেরা বলছেন, স্পিকার পল রায়ান সম্ভবত নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করার ব্যাপারে কৌশল অনুসরণ করছেন।

পল রায়ান

গত সপ্তাহে রায়ান ৪৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে রাজনৈতিক নেতাদের দেশকে বিভক্ত করার বদলে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। তবে সেখানে কারও নাম উল্লেখ করেননি। এরপরই নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় যে তিনি প্রার্থী হতে আগ্রহী কি না।

পল রায়ানের লক্ষ্য যে ডোনাল্ড ট্রাম্প, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। ট্রাম্প ‘শ্বেত শ্রেষ্ঠত্ব’ বিষয়ে কোনো রাখঢাক ছাড়াই অবস্থান নিয়েছেন। তার সেই বক্তব্যে রিপাবলিকান পার্টির বিরুদ্ধে আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের সমালোচনামুখর করেছে। সাধারণ নির্বাচনে এদের উল্লেখযোগ্য সমর্থন ছাড়া সাফল্য অসম্ভব।

আরও পড়তে পারেন: কলোরাডোর মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

এখন প্রশ্ন উঠছে, হঠাৎ রায়ান কেন এমন ভিডিও প্রকাশ করলেন? নিউইয়র্ক টাইমস পত্রিকা কোন টিপ্পনী ছাড়াই জানিয়েছে, রিপাবলিকান প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে যখন নোংরা যুদ্ধ চলছে, তখন রায়ান রাজনৈতিক মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। গত সপ্তাহে তিনি ইসরায়েলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল—সে কথা তিনি বারবার বলেছেন। সম্ভবত যুক্তরাষ্ট্রে শক্তিশালী ইহুদি লবির সমর্থন আদায় করতেই এ সফর। দেশে ফিরেই রীতিমতো নির্বাচনী প্রচারের স্টাইলে তাঁর ভিডিওটি প্রকাশ করা হয়। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রায়ানের অফিসের সদস্যরা ফিসফিস করে এ কথাও বলছেন, তিনি প্রয়োজনে নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত।

আরও পড়তে পারেন: ব্রিটেন ইইউ ছাড়লে নানা চ্যালেঞ্জ তৈরি হবে: আইএমএফ 
রিপাবলিকান পার্টির নেতা ও মোটা অঙ্কের চাঁদা প্রদানকারী রায়ান প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচেন সবাই। ডোনাল্ড ট্রাম্প হয়তো সরাসরি প্রয়োজনীয় ডেলিগেট সংগ্রহে সক্ষম হবেন না, ফলে আগামী জুলাই মাসে দলীয় কনভেনশনে মনোনয়ন প্রশ্নে রশি টানাটানি হবে। ট্রাম্প ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ বলেছেন, তাঁদের মনোনয়ন না দেওয়ার জন্য দলীয় কর্তাব্যক্তিরা কোনো ষড়যন্ত্র করেন, তবে তাঁদের সমর্থকেরা বিনা প্রতিবাদে সে চেষ্টা মেনে নেবেন না।

আরও পড়তে পারেন: মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

জুলাইয়ে দলীয় কনভেনশনে প্রার্থিতা চূড়ান্ত করার সময় কাদা ছোড়াছুড়ি হলে নির্বাচনে রিপাবলিকান পার্টি ক্ষতিগ্রস্ত হবে। দলীয় নেতাদের অবশ্য তার চেয়েও বড় ভয় ট্রাম্পকে নিয়ে। এই বিলিয়নিয়ার ক্যাসিনো ব্যবসায়ী প্রার্থী হলে শুধু যে হোয়াইট হাউস হারানোর আশঙ্কা রয়েছে তা-ই নয়, সিনেটে বর্তমানে তাদের যে সংখ্যাধিক্য আছে, তাও হাতছাড়া হতে পারে। মাত্র চারটি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারলেই ডেমোক্র্যাটদের পক্ষে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব। দলের নেতারা মনে করেন, পল রায়ান দলের একমাত্র প্রার্থী হলে বিভক্তি ঠেকানো সম্ভব হবে। সম্ভবত সিনেটের পতনও ঠেকানো যাবে।

প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিজ দলের প্রার্থীদের কর্তৃত্ব ধরে রাখার ব্যাপারে পল রায়ান যথেষ্ট তৎপর। গত দুই মাসে তার দুটি ই-মেইল আবেদন থেকে শুধু মার্চ মাসেই ১ লাখ ৮৫ হাজার ডলার চাঁদা উঠেছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, এনবিসি নিউজ।

/এমপি/বিএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম