‘লুট নয়, কোহিনূর ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল’

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪২

‘লুট নয়, কোহিনূর ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল’ বিশ্বখ্যাত হীরকখণ্ড কোহিনূর ব্রিটিশরা ভারত থেকে লুটে নেয়নি। বরং পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই অমূল্য সম্পদ উপহার দিয়েছিলেন। ফলে ব্রিটিশদের কাছ থেকে ওই হীরা ফেরত চাওয়ার কোনও সুযোগ নেই। সোমবার ভারতের সুপ্রিম কোর্টকে এমনটাই জানালো দেশটির কেন্দ্রীয় সরকার।

সুপ্রিম কোর্টে ভারতের আইনজীবী জেনারেল রণজিৎ কুমার জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় মনে করে, ইংরেজ শাসকরা ভারত থেকে কোহিনূর চুরি যেমন করেননি, তেমনই লুট করেও নিয়ে যাননি। পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজেই এই অমূল্য সম্পদ উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন: বিয়ের পাত্রী হিসেবে চীনে পাচার হচ্ছেন ভিয়েতনামের নারী

 

ভারত সরকারের এই অবস্থানের ফলে ব্রিটেন থেকে কোহিনূর ফিরিয়ে আনার জন্য যে দাবি তৈরি হয়েছিল তা আপাতত ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে। যদিও কোহিনূর ফেরত আনার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কী ধরনের প্রচেষ্টা চালানো হবে তা ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে আদালতে জানাতে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে।

রণজিৎ কুমার আদালতে বলেন, যদি ওই হীরা ফেরত চাওয়া হয় তাহলে অন্য দেশের যেসব জিনিস ভারতের সংগ্রহশালায় আছে তার ওপরেও বিদেশিরা দাবি জানাতে পারে। আদালত অবশ্য সরকারপক্ষের এমন ব্যাখ্যায় বিশেষ সন্তুষ্ট হতে পারেনি। আদালত বলেছে, ভারত তো কখনও উপনিবেশ সৃষ্টি করেনি যে অন্যদের কোনও জিনিস এখানে ছিনিয়ে এনেছে।

আরও খবর: ইনশাল্লাহ বলায় নামিয়ে দেওয়া হলো বিমানযাত্রীকে

এর আগে এক জনস্বার্থে করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর সরকারি আইনজীবীর কাছে জানতে চান- কোহিনূর ফেরত আনার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে?

কথিত আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে মূল্যবান কোহিনূর হীরা লুট করে নিয়ে যায়। অন্য একটি সূত্র মতে, কোহিনূর হীরা ১৮৫০ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল রাণি ভিক্টোরিয়াকে উপহার দেন। এরপর থেকে তা ব্রিটিশ রাজপরিবারের সম্পত্তি হয়ে যায়। এ নিয়ে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট নামে একটি সংগঠন সুপ্রিম কোর্টে অভিযোগ জানায়, কোহিনূর ফেরত আনতে ভারত সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না।

আরও পড়ুন: জেনেভা আলোচনায় সিরিয়ার বিরোধী জোটের অংশগ্রহণ স্থগিত

২০১৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন ভারত সফরে করেন তখন তিনি সাফ জানিয়ে দেন, কোহিনূর আমাদের। তা ভারতকে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। সূত্র: বিবিসি।

/এমপি/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের