জেনেভা আলোচনায় সিরিয়ার বিরোধী জোটের অংশগ্রহণ স্থগিত

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৩:০৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:০৯
image

জেনেভা আলোচনায় আপাতত অংশ নিচ্ছে না বিরোধী জোট রাজনৈতিক পটপরিবর্তনের ইস্যুটিকে দামেস্ক কর্তৃপক্ষ যতদিন গুরুত্ব সহকারে না নেবে ততোদিন শান্তি আলোচনা স্থগিত রাখতে জাতিসংঘের প্রতি সিরিয়ার প্রধান বিরোধী জোট আহ্বান জানিয়েছে। সোমবার জাতিসংঘের মধ্যস্থাকারী স্ট্যাফান ডি মিস্তুরা এমন কথা জানিয়েছেন।
স্ট্যাফান ডি মিস্তুরা বলেন, ‘জোটের প্রতিনিধিরা জেনেভায় অবস্থান করলেও আলোচনায় আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ স্থগিত করেছেন। সিরিয়ায় চলমান অস্ত্রবিরতির মধ্যে মানবাধিকারের অবনতির পাশাপাশি যেসব সংকট তৈরি হয়েছে সে ব্যাপারে উদ্বেগ জানিয়ে বিরোধীরা আলোচনা স্থগিত করছে। তারা জেনেভায় তাদের হোটেলেই অবস্থান করতে চান এবং সম্ভবত আমার পরামর্শ মোতাবেক আমি ও আমার দলের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা চালাতে চান।’
আরও পড়ুন: সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া
মিস্তুরা আরও জানান, একটি নতুন সংবিধান পেতে এবং রাজনৈতিক পটপরিবর্তনের জন্য আলোচনা করতে সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা আগস্ট পর্যন্ত সময় পাবেন।
তিনি বলেন, ৫ বছরের সংঘাতের পর অলৌকিকভাবে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়ে যাবে তা আশা করা ঠিক নয়।
আরও পড়ুন: আইএসের তেল কিনছে সিরিয়া!
সিরিয়ার বিরোধী জোটের প্রধান রিয়াদ হিজাব বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার যখন সিরীয় জনগণের ওপর বোমা হামলা চালাচ্ছে এবং তাদের অনাহারে রেখেছে সে সময় আলোচনা চালিয়ে যাওয়াটা অগ্রহণযোগ্য।

৫ বছরের সংঘাতের পর গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় একটি অস্ত্রবিরতি কার্যকরে সম্মত হয় দুই বিবাদমান পক্ষ। তবে উত্তরাঞ্চলে সরকার ব্যাপকভাবে এ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন বিদ্রোহীরা। সরকারও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ আনে। আর সোমবার এক বিবৃতিতে অস্ত্রবিরতি সমাপ্তির ঘোষণা দেয় ১০টি বিদ্রোহী গোষ্ঠী। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম