অফিস থেকে দলিত তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ০০:০০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০০:০৫

অফিস থেকে দলিত তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ ভারতের পাঞ্জাবের একটি এলাকায় প্রকাশ্য দিবালোকে অফিস থেকে তুলে নিয়ে এক দলিত তরুণীকে ধর্ষণ করা হয়েছে। অপহরণের সময় নিজেকে ছাড়িয়ে নিতে জোরাজুরি ও সহযোগিতার জন্য চিৎকার করলেও সহকর্মী বা পথচারীদের কেউই তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এমনকি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫দিন পর এফআইআর গ্রহণ করেছে। সিসিটিভি ফুটেজে চেহারা স্পষ্ট চেনা গেলেও একমাস পরও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ ভারতের পাঞ্জাবের মুক্তসার এলাকায়। তরুণীর অফিসের পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে  অফিস থেকে তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে।

আরও পড়ুন: ৪ হাজার আইএস যোদ্ধার ব্যক্তিগত তথ্য ফাঁস

এনডিটিভির খবরে বলা হয়েছে, ২৪ বছরের তরুণী কাজ করছিলেন একটি কম্পিউটার সেন্টারে। হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে অফিস তাকে হাত ধরে জোর করে বের করে নিয়ে যান এক যুবক। এ সময় অফিসের কোনও সহকর্মী তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। শুধু তাই নয়, অফিস থেকে বের হওয়ার পর প্রায় সড়কে প্রায় ১০০ মিটার তাকে টেনে নিয়ে যান ওই যুবক। এ সময়ও তাদের আশপাশ দিয়ে যাচ্ছিল একাধিক যানবাহন। নিজেকে ছাড়িয়ে নিতে জোরাজুরি ও সাহায্যের জন্য চিৎকার করার পরও কেউ তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি।

আরও পড়ুন: নির্দোষ প্রমাণে পাকিস্তানে ৪ জনকে হাঁটতে হলো গরম তেলে

ভিডিওতে দেখা যায়, তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর তার কয়েকজন সহকর্মী বাইরে বেরিয়ে আসেন।

ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তুলে নিয়ে যাওয়ার তাকে একটি ফার্ম হাউসে রাখা হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে। একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। 

তরুণী জানান, ছাড়া পাওয়ার পর থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানা করে। ঘটনার ৫দিন পর পুলিশ এফআইআর গ্রহণ করে।

আরও পড়ুন: রবি শঙ্করকে মাথাবিহীন মানুষের ছবি পাঠিয়েছে আইএস!

পুলিশ জানায়, অপহরণকারী তরুণীর পূর্ব পরিচিত। তাদের বাড়ি একই গ্রামে। অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে আরেক ব্যক্তি সহযোগিতা করেছেন।

এফআইআর গ্রহণে দেরি  ও ধর্ষক-অপহরণকারীকে গ্রেফতারে পুলিশের ব্যর্থতার জন্য ওই দলিত তরুণী ও তার বাবা ভারতের জাতীয় তফসিলি জাতি কমিশনকে ঘটনাটি জানান। এরপর কমিশনের পক্ষ থেকে মুক্তসার এলাকার শীর্ষ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্তকে গ্রেফতার না করার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের