সিনেমা দেখতে গিয়েও শুনতে হবে মোদির ‘গুণ-কীর্তন’!

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৯
image

এখন থেকে ভারতের সিনেমা হলে গেলেই শুনতে হবে কেন্দ্রীয় সরকারের গুণকীর্তন। না শুনে কোনও উপায় থাকবে না। কেননা ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে বাধ্যতামূলকভাবে সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে এবং বিরতির সময়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের ‘গুণ-কীর্তন’ করতে হবে। সোমবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় মন্ত্রীদের জোট ‘গ্রুপ অব মিনিস্টার্স’-এর বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা

পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি দুই সপ্তাহ অন্তর একটি ভিডিও ফুটেজ তৈরি করা হবে, যার মাধ্যমে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রচারণা চালানো যেতে পারে। আর সিনেমা হলগুলোর জন্য তা প্রচার করা হবে বাধ্যতামূলক। ওই বৈঠকের পর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। 

আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’

সভায় বলা হয়, কেন্দ্র সরকারের অনেক কাজকে কিছু কিছু রাজ্য সরকার নিজেদের কাজ বলে চালিয়ে দিচ্ছে। তাই জনগণের কাছে কেন্দ্রীয় সরকারকে সঠিকভাবে উপস্থাপনের জন্য ওই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে এমন প্রচারণা চালানো হয়

মন্ত্রীদের ওই প্রচারণার উদ্যোগ সফল হলে, তা তদারকির দায়িত্ব ন্যস্ত হবে স্থানীয় পার্লামেন্ট সদস্যদের ওপর। ‘গ্রুপ অব মিনিস্টার্স’-এর বৈঠকে মন্ত্রীদের সম্পর্কে বলা হয়, তারা যেন রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সপ্তাহে দুটির বেশি সাক্ষাৎকার না দেন।

আরও পড়ুন: পুরুষ মডেলের আদলে মোনালিসাকে এঁকেছিলেন ভিঞ্চি!

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সরকারি এক পদস্থ কর্মকর্তাকে সরকারি এই উদ্যোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এমন কোনও সরকারি প্রস্তাব সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। সূত্র: হাফিংটনপোস্ট।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের